স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মরা নদী থেকে হাত-পা মূখ বাঁধা অবস্থায় নব-বিবাহিত বর সোয়েব মিয়া হত্যা মামলায় দুই ব্যক্তিকে মঙ্গলবার
মধ্য রাতে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে তার বড় ভাই সুহেল মিয়া বাদী হয়ে বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামের ৮ জনকে সন্দেহভাজন আসামী করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো, আব্দুল গোলাপ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আকিকুল হক, হিমেল, সানিম, আলি আহসান এমরুজ, আব্দুল আলিম ও তানিম। আসামীদের মধ্যে আব্দুর রাজ্জাক (৪৮) ও হিমেল (২৫) কে মঙ্গলবার মধ্য রাতে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, মামলা দায়েরের প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।


