দোয়ারায় সীমান্ত হাটের স্থান নির্ধারণে কর্মকর্তাদের বৈঠক

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় বর্ডার হাটের স্থান নির্ধারণে বাংলাদেশ ও ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগান বাড়ি এলাকায় জিরো পয়েন্টে সীমান্ত হাটের স্থান নির্ধারণ ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত¦ দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবং ভারতের সীমান্তবর্তী জেলা পূর্ব খাসিয়া ল্যান্ড পার্বত্য জেলা প্রশাসক শ্রী পিএস ধর’র নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল। দুই দেশের মধ্যবর্তী স্থান বাগানবাড়ি এলাকায় এই যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সাথে প্রতিনিধি দলের সাথে   উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, বাংলাদেশ ২৮ বর্ডারগার্ডের  সিও লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) মো. দোলন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, দোয়ারা থানার ওসি এনামুল হক, ওসি তদন্ত মো. বেলায়েত হোসেন, এস আই বদরোদ্দোজা, লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিরুল হক, বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যার আহাম্মদ আলী আপন, বুলবুল আহমদ, মিলন খান।
ভারতের সীমান্তবর্তী জেলার পুর্ব খাসিয়া ল্যান্ড পার্বত্য জেলা প্রশাসক শ্রী পিএস ধর এর সাথে ছিলেন এডিসি সিলং জিএম সিয়া, এসপিসিটি সিলং বিবেক সায়াম, ডিএম বিসিআইসির শ্রী এস মহাজন, এমআইডিসি লি. সিলং এর পিকে মার্বাময়, শ্রী-জে শুকলা, কোম্পানী কমান্ডার বিএসএফ রিংকু মহিন্দা সিং প্রমুখ।
জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম বলেন, ‘অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে যত দ্রুত সম্ভব উক্ত স্থানে বর্ডার হাট চালু করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঐ এলাকায় বর্ডার হাট স্থাপন হলে এলাকার জনসাধারণের জীবন যত্রার মান উন্নয়ন হবে।’