দিরাইয়ে দরিদ্র শিশুদের পূজার পোষাক বিতরণ

দিরাই প্রতিনিধি
দরিদ্র শিশুদের পূজার পোষাক বিতরণ করেছে বেসরকারি সংস্থা গ্রো-ফাউন্ডেশন। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা গণমিলনায়নে উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ের  ১ হাজার ৫০০ শিশুদের পুজার পোষাক বিতরণ করা হয়।     ফাউন্ডেশনের কার্যকরী সদস্য রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর পরিচালনায় পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম হালিম। অন্যদের বক্তব্য রাখেন, মোহন চৌধুরী, জুয়েল মিয়া, পংকজ কান্তি দে, পিয়াস দে বাপ্পি, সুজিত চক্রবর্তী, ছালিক মিয়া, দিলীপ দাস প্রমুখ।