জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘীপুরা গ্রামের তাজুদ মিয়া স্কুল পড়–য়া ছেলে সুজাত মিয়া (১৬) বিদ্যালয়ে যাওয়া পথে তাদের বাড়ির নিকটবর্তী স্থানে বজ্রপাতের আঘাতে মারা যায়। সে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।
অপরদিকে ওই ইউনিয়নের কামালখাল গ্রামের মৃত. হাকিম উল্লা’র ছেলে আবদুল আহাদ (৪৫) সকাল ৮টার দিকে স্থানীয় হাওরে ছাই দিয়ে মাছ
শিকার করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাসিম।


