আইনজীবী আফতাব উদ্দিনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনিয়র আইনজীবী মো. আফতাব উদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে জেলা আইনজীবী সমিতির স্টাডি সার্কেল। রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েক আহমদের সভাপতিত্বে       
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে দীর্ঘ আইন পেশার নানা ঘটনার স্মৃতিচারণ করেন। আইন পেশা একটি মহান পেশা বলেও উল্লেখ করেন তিনি। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করলে জীবনে সফলতা আসে বলে আইন পেশায় আত্মনিয়োগে অনুজ আইনজীবীদের পরামর্শ দেন তিনি।
অ্যাড. এনাম আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সাবেক সভাপতি অ্যাড. রইস উদ্দিন, সিনিয়র আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহুর আলী, সাবেক সভাপতি অ্যাড. বজলুল মজিদ খসরু, অ্যাড. আলী আমজাদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রোকেস লেইস।  
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে অ্যাড. আফতাব উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।