দিরাইয়ে মেছো বাঘ আটক

দিরাই প্রতিনিধি
দিরাই উপজোলার কুলঞ্জ ইউনিয়নের শালিয়ারগাঁও থেকে মেছো বাঘ বা বাঘদাশ নামক একটি ছোট জাতের বাঘ আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে দুদু মিয়ার বাড়ীতে ফাদ পেতে বাঘটি আটক করা হয়। মঙ্গলবার গ্রামবাসী বাঘটি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  
নিয়ে আসে।
গ্রামবাসী জানান, বিগত কয়েকদিন ধরে রাতের বেলা দুদু মিয়ার বাড়ীসহ আসপাশের কিছু বাড়ীর গৃহপালিত হাঁস, মুরগি বাঘটি খেয়ে আসছিল। তাই রাতের বেলা খাঁচার মধ্যে মোরগ রেখে বাঘ ধরার ফাদ পাতা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জানান, ‘গ্রামবাসীর হাতে আটককৃত এ বাঘটিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’