জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার রানীগঞ্জ -আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের আলীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে যাত্রীবাহী একটি সিএনজি যোগে ইনাতগঞ্জ যাওয়ার সময় উল্লেখিত স্থানে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজির যাত্রী জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের কবির মিয়া, তার স্ত্রী সাকিরা বেগম, তাদের শিশু সন্তান তাহির মিয়া, শামীম মিয়া, ও শামীমা বেগম, পাটলী ইউনিয়নের মোহাম্মপুর গ্রামের শফিক মিয়া ও তার পুত্র সাইদুল ইসলাম আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ইনাতগঞ্জ হাসপাতালে।


