জগন্নাথপুর অফিস
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জগন্নাথপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। মহাসপ্তমীতে জগন্নাথপুর উপজেলা সদরের বাসুদেববাড়ী আবাসিক এলাকার আনন্দময়ী পূজা কমিটির উদ্যোগে ও ইসকন নামহট্রের পরিবেশনায় দিনব্যাপি ছিল নানা আয়োজন। বাসুদেববাড়ি পুকুরে সুরম্য মন্ডপ ও আনন্দময়ী পূজা কমিটির আনন্দ আয়োজন এবার জগন্নাথপুরের শারদীয় দুর্গোৎসবকে প্রান্তবন্ত করেছে। জগন্নাথ জিউড়স্থ কেন্দ্রীয় পূজা মন্ডপে ছিল দিনভর মানুষের ভিড়। উপজেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল জেলা আওয়ামী লীগ সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর নেতৃত্বে রসুলগঞ্জ ও মীরপুরের দুটি পুজামন্ডপ পরির্দশন করেন।
এদিকে সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা সদরের তিনটি পুজামন্ডপ পরির্দশন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম।
কেন্দ্রীয় পূজা মন্ডপ পরির্দশন করে অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম বলেন, ‘নির্বিঘেœ আপনারা শারদীয় দুর্গোৎসব পালন করেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব।’
সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান, ওসি মোহাম্মদ হারুণ রশিদ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, কেন্দ্রীয় পূজা কমিটির উপদেষ্টা সমর চন্দ্র দে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কেন্দ্রীয় পূজা কমিটির সভাপতি হীরা মোহন দে, সাধারণ সুজিত কুমার রায়, যুগ্ম সম্পাদক বিভাস দে, অমিত দেব, কোষাধ্যক্ষ জীবন গোপসহ পূজা কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


