স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ
জামালগঞ্জ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৩ টি পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,পূজা উদযাপন পরিষদ, গণমাধ্যমকর্মীরা নিয়মিত মন্ডপ গুলোর খোঁজ খবর নিচ্ছেন।
গত বুধ ও বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম,ফেনারবাকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, উত্তরের চেয়ারম্যান রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, গণমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, শাহিন আলম, হাবিবুর রহমান, অনিমেষ দাস, বাপ্পি বর্মণ, নেহার দেবনাথ প্রমুখ।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী রেদওয়ান আলী খান আর্নিক উপজেলার প্রত্যেক পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিনয় ভুষন তালুকদার ভানু ও কেন্দ্রীয় কৃষকলীগের নেত্রী এড: শামীমা শাহরিয়ার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে অনুদান ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরন করেন।
অপর দিকে উপজেলার সবকটি ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদেও নেতৃবৃন্দ। পরিদর্শনের সময় প্রথমেই ফেনারবাঁক ইউনিয়ন, ভীমখালী ইউনিয়ন, জামালগঞ্জ সদর ইউনিয়ন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন, সাচনা বাজার ইউনিয়ন, বেহেলী ইউনিয়ন পরিদর্শন করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য্য শম্ভু, দীজেন্দ্র লাল দাস, শীতেষ রায় চেীধুরী, কিংকর ঘোষ চৌধুরী, অসিত রায় চৌধুরী, উত্তর ইউনিয়নের সভাপতি চন্দন রায় ও সহ-সভাপতি গোপেন্দ্র দেবনাথ প্রমুখ।


