যুক্তরাজ্য বিএনপির নেতা হাসনাত- কয়েস সুনামগঞ্জ-১ আসনের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন

স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্যের হলসিটি বিএনপির সাধারণ সম্পাদক এম আবুল হাসনাত কয়েস বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন,‘যুক্তরাজ্য বিএনপির সঙ্গে প্রায় ১৮ বছর হয় যুক্ত রয়েছি। প্রবাসে থেকেও আন্তরিকতার    
সঙ্গে দলের জন্য কাজ করেছি। দেশের রাজনৈতিক সংকট উত্তরণের জন্য এবং আমার জন্মস্থান জামালগঞ্জের মানুষের সেবা করার লক্ষ্যে স্থানীয় রাজনীতিতে যুক্ত থাকতে চাই। সকলের কাছে পরিচিত হতে চাই। এজন্যই গণমাধ্যমের বন্ধুদের সহায়তা নিয়েছি।’
তিনি বলেন, ‘আমি এখনই বলছি না নির্বাচন করবো। নির্বাচনী রাজনীতি যেহেতু করি, যখন সময় ও সুযোগ হবে বা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যখন নির্দেশ দেবেন, তখনই প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি সামনে আসতে পারে। এই মুহূর্তে আমি নির্বাচন করার চিন্তা করছি না। দলকে সংগঠিত ও সুসংহত করার কাজ করতে চাই। মানুষের পাশে থাকতে চাই।’
তিনি বলেন, ‘‘জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয় নেতা তারেক রহমান এখন যুক্তরাজ্য প্রবাসী বাঙালি এবং বাংলাদেশের মানুষের প্রিয় রাজনীতিক, আমরা চাই তাঁর উপর দায়ের করা সকল মিথ্যা মামলা’’ প্রত্যাহার করা হোক।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে প্রবীণ সাংবাদিক দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জমান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক ও প্রকাশক শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আজিজুল ইসলাম চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, দৈনিক সুনামগঞ্জের ডাক’এর নির্বাহী সম্পাদক মানব তালুকদার, সাপ্তাহিক সুনামগঞ্জের আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক আলী সিদ্দিক, দৈনিক ইত্তেফাক ও বেসরকারি টেলিভিশন নিউজ ২৪’এর জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, এনটিভি’র জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪’এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল, ডেইলী বাংলাদেশ টুডে’এর প্রতিনিধি স্বপন সরকার চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার রেজাউল করিম, দৈনিক নবরাজ’এর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক অর্থনীতি’র জেলা প্রতিনিধি রাজু আহমদ রমজান, দৈনিক বিজয়ের কন্ঠের জেলা প্রতিনিধি আব্দুশ শহীদ, দৈনিক সুনামগঞ্জের ডাক’এর স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, চ্যানেল ২৪’এর ক্যামেরাপার্সন মেহেদী হাসান, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি জাকের আহমদ, ডিপি নিউজ ভিডি.কম’এর জেলা প্রতিনিধি জুবের আহমদ, দৈনিক আলোকিত সুনামগঞ্জ’এর স্টাফ রিপোর্টার আলআমিন, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার লিপসন আহমদ, এনটিভি’র ক্যামেরা পার্সন রায়হান তামিম, এটিএন বাংলার ক্যামেরাপার্সন কামরান আহমদ প্রমুখ।