দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের মৃত. শায়খুল হাদিস মাও. আব্দুল হান্নান সাহেবের বড় ছেলে মৌলভী মুজাহিদ আহমদ (৫৫) আর নেই (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি বৃহ¯পতিবার বিকাল ৪টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাহার জানাযা মাগরিবের পর পরই বাড়ির পার্শ্ববর্তী
মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন হাফিজ মাও. মুশাহিদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মাও. সিরাজুল ইসলাম, মাও. মুনাজির আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মাও. জমিরুল ইসলাম মমতাজ, হাফিজ মাও. জুবায়ের আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম স¤পাদক কামাল পারভেজ সাজন, মো. মুরাদ আহমদ, ইমদাদ হোসাইন, শায়েখ মাও. জামাল উদ্দীন, এলাকার অসংখ্য উলামায়ে কেরাম সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. ফারুক আহমদ, জেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি মো. আনছার উদ্দীন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ডা. শাকিল মুরাদ আফজাল, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মাও. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক এম এ কাসেম, সাংঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী, কার্যকরী সদস্য সালেহ আহমদ হৃদয় প্রমুখ।


