দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জগন্নাথপুর সার্কেলর সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা হতে উপজেলার নগর সার্বজনীন পূজা মন্ডপ, দেবগ্রাম সার্বজনীন পূজা মন্ডপ, সদরপুর সার্বজনীন পূজা মন্ডপ, জয়কলস পঞ্চগ্রাম পুজামন্ডপ ও তেঘরিয়া পূজা মন্ডপ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করে মন্ডপে আগত হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২৩ টি পূজামন্ডপে বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।
পূজামন্ডপ পরিদর্শনকালে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আবুল কাসেম, উপ পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম, এসআই আকিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


