স্টাফ রিপোর্টার
পূজোর ৩ দিনের ২ দিন আবহাওয়া ভাল থাকলেও শেষ দিন বৃষ্টি বিঘিœত ছিল। এরমধ্যেও জেলার মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন রাজনীতিক ও আগামী জাতীয় নির্বাচনের ভোট প্রত্যাশীরা। সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর) এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আগামী জাতীয় নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ছিলেন বেশি সক্রিয়। এই দুটি নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বিদের উল্লেখ করার মতো ভোট থাকায় আগ্রহী প্রার্থীদের উপস্থিতিও ছিল বেশি।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর) আসনে বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহ্রিয়ার, অব.যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রঞ্জিত সরকার।
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন নির্বাচনী এলাকার প্রত্যেকটি ম-পে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের কোন কোন ম-পে ঘুরেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, প্রবাসী আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন। এই আসনের বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তার পক্ষে ম-পে ম-পে গিয়ে পূজার শুভেচ্ছা জানিয়েছেন দিরাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী প্রমুখ।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের জগন্নাথপুর উপজেলার ম-পে ম-পে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিদ্দিক আহমদের নেতৃত্বে গিয়ে দল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী’র পক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে। দক্ষিণে সুনামগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ও মাহতাবুল ইসলাম সমুজ, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত এবং ইউপি চেয়ারম্যানগণ ম-পে ম-পে গিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর উত্তর- বিশ্বম্ভরপুর) আসনের বর্তমান সংসদ সদস্য জেলা জাপার আহ্বায়ক পীর ফজলুল রহমান মিসবাহ্ দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে দলীয় নেতা আব্দুল রশিদ, মনির উদ্দিন মনির, সাজ্জাদুর রহমান সাজু, আব্দুল কাদির প্রমুখ দলীয় নেতারা ম-পে ম-পে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন শহরে তোরণ নির্মাণ করে সনাতন ধর্মাবলম্বিদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীন এবং জাপার মনোনয়ন প্রত্যাশী ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয় স্থানীয় পত্রিকাগুলোয় বিজ্ঞাপন দিয়ে সনাতন ধর্মাবলম্বিদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন পূজা ম-পে গিয়েও এই দুই মনোনয়ন প্রত্যাশী পৃথক পৃথকভাবে শুভেচ্ছা জানিয়েছেন।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক জানিয়েছেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ সদর উপজেলার প্রত্যেকটি ম-পে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন। সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল পৌরসভার প্রত্যেকটি ম-পে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বেশ কিছু তোরণ টানিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। সুনামগঞ্জ-৫ (ছাতক – দোয়ারা) আসনের প্রত্যেকটি ম-পে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।
প্রসঙ্গত. সুনামগঞ্জের ১১ উপজেলার ৩৪৩ টি পূজা ম-পে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।


