প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার এক উজ্জ্বল নক্ষত্র -ড. জয়া সেনগুপ্তা

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, ‘রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ থাকলেই দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণেই আজ পদ্মা সেতু দৃশ্যমান। বিদ্যুৎ উৎপাদনে অভূতপুর্ব সাফল্য অর্জনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ঘরে আলো পৌঁছে দিচ্ছে আওয়ামীলীগ সরকার। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল দেশ বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশবাসীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দৃঢ়তার সাথে মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।’
আওয়ামী লীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার এক   
উজ্জল নক্ষত্র। যা আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ১০ লক্ষ নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি। শুধু দেশের নয়, আন্তর্যাতিক বিশে^ও শেখ হাসিনা আজ শান্তির প্রতীক।’
মঙ্গলবার দুপুর ২টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী রামকৃষ্ণ আখরা প্রাঙ্গণে তাড়ল, জগদল ও কুলঞ্জ ইউনিয়নের ১৫টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ বৈষ্ণবের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, কেন্দ্রীয় যুব লীগের নির্বাহী সদস্য ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন, উপজেলা যুব লীগের সভাপতি রঞ্জন রায়।
এছাড়াও বক্তব্য রাখেন দ্বীপ লস্কর, দিগেন্দ্র বৈষ্ণব, সুদিপ্ত কুমার দাস প্রমুখ।