জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখা আগামীকাল শুক্রবার শিশু সমাবেশের আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সমাবেশের উদ্বোধন করবেন জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমন্ডলীর সদস্য লায়লা হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার বরকতুল্লা খাঁন, মুক্তিযোদ্ধা-নাট্যজন কাওসার চৌধুরী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য মোশারফ হোসেন।
প্রথমে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে এবং বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করবে। পরবর্তীতে আলোচনা সভা, শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায় ও সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ সবাইকে খেলাঘরের অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিশুদের উৎসাহিত করার জন্য আহবান জানিয়েছেন।
এদিকে আজ বৃহস্পতিবার রাত ৮টায় দৈনিক সুনামগঞ্জের খবর মিলনায়তনে সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা খেলাঘর।
- অণুর ছবি তোলার উন্নত পদ্ধতি আবিষ্কারে ৩ বিজ্ঞানীর নোবেল
- ওএমএসের চাল বিক্রির অভিযোগে আটকের পর ছেড়ে দেয়া হল


