ছাতক প্রতিনিধি
ছাতকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার গভীর রাতে শহরের বাগবাড়ী এলাকায় কামরুল ইসলাম জাহেদের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, বাসার পূর্বদিকে একটি জানালার গ্রিল কেটে চোরেরা প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকাসহ ১০ লক্ষ টাকা মুল্যের ১০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। কামরুল ইসলাম জাহেদ জানান, রাতে তিনি বাসায় ছিলেন না। মঙ্গলবার এ ব্যাপারে তিনি ছাতক থানায় একটি অভিযোগ দিয়েছেন।
- আদালতের নিষেধাজ্ঞা অমান্য- ছাতকে বিরোধকৃত ভূমিতে গৃহ নির্মাণ নিয়ে দু’পক্ষ মুখোমুিখ
- সরকারই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে.. মিজানুর রহমান চৌধুরী


