ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, প্রবীণ ব্যক্তিত্ব সুজন মিয়া চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিলাহি–রাজিউন)। মঙ্গলবার রাত প্রায় সোয়া ৯টায় সিলেটের মাউন্ট এ্যাডোরা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সুজন মিয়া চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। সুজন মিয়া চৌধুরী শহরের বাগবাড়ী গ্রামের মরহুম আজাদ মিয়া চৌধূরীর পুত্র ও পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরীর চাচা।
বুধবার বাদ জোহর ছাতক হাইস্কুল মাঠে যানাজা শেষে বাগবাড়ী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। হাইস্কুল
মাঠে যানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, দোয়ারা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, সহকারি পুলিশ সুপার দুলন মিয়া, ছাতক অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, আওয়ামীলীগ নেতা ছানাউর রহমান ছানা, কালা মিয়া চেয়ারম্যান, বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, মরহুমের পরিবারের পক্ষে শামীম আহমদ চৌধুরী ও ইলিয়াছ চৌধুরী।
যানাজায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উলাহ খান, জাপা নেতা আ.ন.ম ওহিদ কনা মিয়া, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ওসি আতিকুর রহমান, ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, সাইফুর রহমান চৌধুরী খোকন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারণ সম্পদক আব্দুল আলিম, বিএনপি নেতা সৈয়দ তিতুমীর, সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়া, অধ্যক্ষ মাও. আব্দুল হান্নান, এড. রেজাউল করিম তালুকদার, মাও. আকবর আলী, মাও. ফজলুর রহমান, অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম, কুটি মিয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সূফি, সাবেক চেয়ারম্যান লায়েক মিয়া, আফজাল আবেদীন আবুল, এড. সুফি আলম সুহেল, নিজাম উদ্দিন, নজরুল হক, শাহাজুল ইসলাম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, দিলোয়ার হোসেন, ধন মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, আছাব মিয়া, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি জয়নাল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, ব্যবসায়ী হাজি হেলাল উদ্দিন, মাও. আলা উদ্দিন, হাজি সামছ উদ্দিন, ফজলু মিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, গোলাম মোস্তফা, আব্দুস সবুর লাল, আলহাজ্ব পিয়ারা মিয়া, কবির উদ্দিন লালা, আলী হোসেন, আব্দুল কাইয়ূম, রাজনীতিবিদ রেজা মিয়া তালুকদার, আহবাব মিয়া তালুকদার সাজু, মুজিব মালদার, পীর মোহাম্মদ আলী মিলন, ডা. রেদওয়ানূল হক আরজু, নুর উদ্দিন আব্দুল মোমিন, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম মুহিত, আব্দুর রহিমসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।
সুজন মিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন।
এদিকে ছাতক ডিগ্রী কলেজের দাতা সদস্য সুজন মিয়া চৌধুরীর মৃত্যুতে কলেজে শোকসভা ও হাসনাবাদ মাদ্রসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আনোয়ার হোসেন খান, কান্তি চ্যাটার্জী, আব্দুস ছাত্তার, ফখর উদ্দিন স্বপন প্রমুখ।
হাসনাবাদ মাদরাসায় দোয়া মাহফিলে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাও. আব্দুল কাদির, মাও. শওকত আহমদ, ভাইস প্রিন্সিপাল মাও. সদরুল আমিন, মাও. বদরুল আলম, মাওলানা আব্দুল জব্বার, মাও. ইসকন্দর আলী, মাও. লুৎফুর রহমান, মাও. আব্দুল হক, মাও. নোমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।


