ছাতক প্রতিনিধি
ছাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধকৃত ভূমিতে গৃহ নির্মাণ করা নিয়ে দু’পক্ষ মুখোমুিখ অবস্থান করছে। বিরোধকৃত এ ভূমি নিয়ে যে কোন সময় দাঙ্গা-হাঙ্গামার আশংকা করছেন স্থানীয়রা। সোমবার ছাতক থানার এএসআই রেদওয়ানুল হক ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশ অনুযায়ী বিরোধকৃত ভূমিতে ঘরের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে জড়িতদের সতর্ক করে দেন। কিন্তু পুলিশ চলে আসার পর দোলারবাজার ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের মানিক মিয়া, হাবিবুল আলম, আব্দুল কাদিরসহ লোকজন আবারো গৃহ নির্মাণের কাজ অব্যাহত রেখেছে।
ছাতক থানার এএসআই রেদওয়ানুল হক জানান, ভূমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। মানিক মিয়া বিরোধকৃত ভূমিতে ঘর নির্মাণ করতে গেলে তিনি কাজ বন্ধ করে দেন।


