ছাতক সিমেন্ট কারখানা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতক সিমেন্ট কারখানা সমবায় সমিতির নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৫শ’ ৯জন ভোটারের মধ্যে ৪শ’ ৯৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দু’টি প্যানেলের নির্বাচনে কাজল-হাবিবুর পরিষদ মই প্রতীকে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান কাজল ৩শ’ ৫৪ ভোট ও সহ-সম্পাদক পদে হাবিবুর রহমান ৩শ’ ৭৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন   সারোয়ার হোসেন (৮৪ভোট), দেলোয়ার হোসেন (১০২ভোট), বিমল চন্দ্র সরকার (৫৮ভোট) ও আবুবক্কও (৫৯ভোট)। ঘ-ব্লকে পরিচালক পদে কবির মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমবায় সমিতির নির্বাচন পরিচালনা করেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম,  সহ-প্রধান হিসাব রক্ষক আতিকুল হক ও কারিগরি বিভাগীয় প্রধান রসায়নবিদ মনির আহম্মেদ।