তাহিরপুর উপজেলা এসএমসি ফোরাম গঠন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তহিরপুরে উন্নয়ন সংস্থা উদ্দীপন-সীডস্ কর্মসূচীর সহযোগিতায় উপজেলা এসএমসি (প্রাথমিক বিদ্যালয়) ফোরাম গঠন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলার উমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুলেমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কড়ইগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তেলীগাঁও সরকারী প্রাথমিক  
বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে এ ফোরাম গঠন করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু সাঈদ’র সভাপতিত্বে উদ্দীপন সীড্স’র উপজেলা ম্যানেজার শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব গোলাম রাব্বী জাহান ও এমএমসির সদস্যবৃন্দ।