জগন্নাথপুর অফিস
যুক্তরাজ্য বিএনপির নেতা জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাবেক সহ-সভাপতি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মির্জা বাড়ির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মির্জা হারুন মিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকায় ইকড়ছই শাহী ঈদগাহ মাঠে জানাজায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধিক মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এর পূর্বে মরহুমের ভাগিনা মির্জা আবুল কাসেম স্বপনের পরিচালনায় মরহুমের
কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পৌরসভার মেয়র আব্দুল মনাফ, সাবেক মেয়র আক্তার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান চৌধুরী ছুফি মিয়া, ইকড়ছই হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, অ্যাড. সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাড. শফিকুর রহমান, মরহুমের ছোট ভাই প্রবাসি মির্জা মামুন আহমদ, মরহুমের বড় ছেলে মির্জা ইয়ামিন।
বক্তারা বলেন, মির্জা হারুন মিয়া একজন দানশীল মানুষ ছিলেন। তিনি এলাকার শিক্ষা উন্নয়নের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে গেছেন।
প্রসঙ্গত, গত সোমবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা হারুন মিয়া মারা যান।


