প্রিন্সিপাল আতাউর রহমান পীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জে প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  
বৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ১০২৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় বিষয় ছিল বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও সমাজ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সিনিয়র আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরী, এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা, সহকারী অধ্যাপক লুৎফুর রহমান পীর রানা, অ্যাড. নজরুল ইসলাম, পরীক্ষা পরিচালক ও বিদ্যালয়ের শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, শিক্ষক দেলোয়ার হোসেন, সামছুল হুদা, বিনয় ভূষন       তালুকদার, সংগঠনের সমন্বয়কারী মুজিবুর রহমান, অ্যাডভোকেট জিয়াউর রহমান পীর, মুশফিকুর রহমান পীর রোহেল প্রমুখ।  (প্রেস বিজ্ঞপ্তি)