বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে পরিবার পরিকল্পনা বিভাগের তত্বাবধানে আয়রন ট্যাবলেট (ফলিক এসিড) বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রহমানের পরিচালনায় ছাত্রীদের মধ্যে ফলিক এসিড আয়রন ট্যাবলেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, প্রধান শিক্ষক আ. মান্নান, কেয়ার নিউট্রিশন এট দ্যা সেন্টার প্রকল্পের মো. নাজমুল প্রমুখ।
জানা য়ায়, পলাশ উচ্চ বিদ্যালয়ের ৬২৫ জন ছাত্রীদের মাঝে পাচঁ হাজার ফলিক এসিড আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়। তা ছাড়াও ছাত্র/ছাত্রীদের মাঝে হাত ধোয়া বিষয় নিয়ে আলোচনা করা হয়।
- ছাতকে জালালিয়া মাদ্রাসায় সুজন মিয়া চৌধুরী স্মরণে মিলাদ মাহফিল
- রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয় -খালেদা জিয়া


