নৌকার পক্ষে থাকতে হবে সবাইকে -ডন

জগন্নাথপুর অফিস
আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হলে নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্মপরিকল্পনা এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের দলের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, তাদের যথার্থ মূল্যায়ন করতে হবে। তিনি সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থেকে নৌকার পক্ষে আগামী নির্বাচনে কাজ করার আহবান জানান। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌরশহরের  মধ্য বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর সুহেল আহমদের পরিচালনায় এতে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, নুরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, আঙ্গুর মিয়া, বুরহান উদ্দিন, পৌর কাউন্সিলর আবাব মিয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছালিক আহমদ, বাজার বণিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুবলীগ নেতা জামাল হোসেন, সিদ্দেকুর রহমান, সেলিম মিয়া, মহিম আহমদ, আনহার মিয়া, ছাত্রলীগ নেতা ইফতেকার হোসেন প্রমুখ। এর পূর্বে স্থানীয় পৌর পয়েন্ট থেকে একটি মিছিল বের হয়ে মধ্যবাজারে এসে শেষ হয়।