ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়া ইউনিয়নের মোগলগাঁও গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস ছাত্তারের পিতা হাজী সাদ উল্লাহ দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার বাদ জোহর মোগলগাঁও মসজিদ মাঠে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। ইমামতি করেন মাওলানা ইমরুল হক। যানাজায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়া, মাওলানা তহুর আলী, আওয়ামী লীগ নেতা সোরাব আলী মাষ্টার, ফয়জুল কবির, ফয়জুল করিম, আনোয়ার খান মেম্বার, মর্তুজ আলী, জমশিদ আলী, সোনা মিয়া, অলিদ মিয়া, আলী আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বুধবার রাতে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে মারা যান হাজী সাদ উল্লাহ। মৃত্যুকালে ৩ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


