দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের দুদু মিয়া ও আব্দুল হেকিমের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার সকালে দুদু মিয়া বিরোধীয় জমিতে হাল চাষ করতে গেলে আব্দুল হেকিমের লোকজন অতর্কিত হামলা
চালায় দুদু মিয়ার উপর। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলা সহ ১৩ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত আমির হোসেনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, দুদু মিয়া (৭০), আমির হোসেন, সুনু মিয়া, জহুর আলী, কাউছার আহমদ, মোশাইদ আলী, সাবিনা বেগম, খাইরুন বেগম। অপর দিকে আহতরা হলেন আব্দুল হেকিম, আব্দুল খালিক, আবুল হোসেন, লালু মিয়া, আরকান আলী।
আহত দুদু মিয়া বলেন, ‘আমার মালিকানা জমিতে শুক্রবার সকালে হাল চাষ করতে গেলে আব্দুল হেকিম আমার জমি জোর করে দখল করার জন্য আসে, আমি বাধা দিলে তার সাথে আর ৮/১০ জন লোক আমার উপর হামলা চালায়।’
ইউপি সদস্য আকিক মিয়া জানান, ‘উভয়ের জমি বন্ধক করতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে।


