টাঙ্গুয়া হাওরে কাটা গাছ, নৌকাসহ আটক ২

তাহিরপুর প্রতিনিধি
দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওর থেকে নিষিদ্ধ হিজল ও করচ গাছ কাটার সময় নৌকা ভর্তি গাছসহ পিতা ও পুত্রকে আটক করেছে হাওর নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যরা। আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের দুলা মিয়া (৬০) ও তার শিশুপুত্র হাসান মিয়া (১০)।
জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় টাঙ্গুয়া হাওরের সংরক্ষিত এলাকার ভিতরে প্রবেশ করে হাওরের কান্দা থেকে বিভিন্ন প্রজাতির গাছ কাটছিল কিছু লোক। গাছ কাটার        
সংবাদ পেয়ে মন্দিয়াতা আনসার ক্যাম্প পিসি মনিরুজ্জামনের নেতৃত্বে একটি টহল দল কাটা গাছ ভর্তি একটি নৌকাসহ তাদের আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা অন্য গাছ খেকোরা দ্রুত নৌকা চালিয়ে পালিয়ে যায়।
টাঙ্গুয়া হাওরের নিরাপত্তার দায়িত্বরত মন্দিয়াতা আনসার ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।