স্টাফ রিপোর্টার
একাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ সদর আসনে জাপার সম্ভাব্য পার্থী সাবেক মন্ত্রী মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরী বড় ছেলে ইনান ইসমাম হোসেন চৌধুরী শহরের ওয়েজখালী বাজারে গণসংযোগ করেছেন। বুধবার বিকালে ওয়েজখালী বাজারে তিনি গণসংযোগ করেন।
গণসংযোগকালে ইনান ইসমাম হোসেন চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুশনুর, জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক জাহিরুল ইসলাম মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহির আলী, জাতীয় পার্টির পৌর শাখার সাবেক সভাপতি ওমর ফারুখ, সদর উপজেলা জাতীয় পার্টির সহ- সভাপতি জামাল উদ্দিন, সদর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শামছুদ্দিন, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, জাপা নেতা এনাম আহমেদ সারুক, নবী হোসেন, নকুল, নবাব মিয়া, হান্নান মিয়া, রমিজ মিয়া, আজিজ মিয়া, মানিক মিয়া, সোনাফর আলী, রাজু মিয়া প্রমুখ। গণসংযোগকালে জাপা নেতা ইনান ইসমাম হোসেন চৌধুরী সকলের কাছে দোয়া চান।


