শোক সংবাদ- নমিতা চক্রবর্তীর পরলোক গমন

স্টাফ রিপোর্টার
সাংবাদিক ও দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দনের মাতা নমিতা চক্রবর্তী (৮০) আর নেই। বুধবার বিকাল সাড়ে ৪টায় শহরের হাছননগরের বাসভবনে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি  দুই ছেলে এবং চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর শেষকৃত্য বুধবার রাতে শহরের নবীনগরস্থ শশ্মানে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে স্বগীয় নমিতা চক্রবর্তীর পরলোকগমনে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, সিনিয়র সাংবাদিক
 ও কথাসাহিত্যিক স্বপন কুমার দেব, অ্যাড. শুকুর আলী, অ্যাড. সুকুমার চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক রশিদ আহমদ, শাহাবুদ্দিন আহমদ, সাবেক পৌর কাউন্সিলার আব্দুল্লা আল নোমান, পৌর কাউন্সিলার সৈয়দ ইয়াছিনুর রশিদ, চঞ্চল কুমার লোহ প্রমুখ।
এদিকে পৃথক বিবৃতিতে দুর্গাবাড়ী মন্দির পরিচালনা কমিটির সদস্যরা গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।