ওয়ান ভিশনের উদ্যোগে রোহিঙ্গাদের সহায়তা

ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই ইউনিয়নের ছনখাইর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত. জহির আলীর পুত্র য্ক্তুরাজ্য প্রবাসী মোহাম্মদ আরজ আলীসহ চার প্রবাসীর উদ্যোগে কক্সবাজারের উকিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের মাঝে কোটি টাকার খাদ্য ও নিত্য প্রয়োনেীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রবাসীর ভাতিজা আফিক আলীসহ স্থানীয় লোকজন তাদের সাথে ছিলেন। প্রায় এক সপ্তাহ রোহিঙ্গা শিবিরে অবস্থান করে সেনাবাহিনীর সহায়তায় এসব খাদ্য ও নিত্য প্রয়োনেীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। আবারো ত্রান সামগ্রী নিয়ে রোহিঙ্গাদের মাঝে ফিরে আসার কথা বলে বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা। য্ক্তুরাজ্য প্রবাসী মোহাম্মদ আরজ আলী, পাকিস্তানী অভিবাসী যুক্তরাজ্য প্রবাসী রাজাক হেসেন, নাছিব আব্বাস, ও আছিব নাজির সমন্বয়ে গঠিত ওয়ান ভিশন নামে তারা ১কোটি ১০ লাখ টাকার সাহায়তা সামগ্রী বিতরণ করেন। রোহিঙ্গা শিবিরের আড়াই হাজার পরিবারের মধ্যে প্রতি পরিবারকে আধা কেজি দুধ, ১ কেজি করে আটা, চিনি, চিড়া, লবন, ডাল, ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ পেকেট সেমাই, ১ হাজার ৫শ’ পরিবারকে ১টি করে ছাতা, ৫ হাজার পরিবারের মাঝে ৫লিটার বোতলে ১ বোতল করে পানযোগ্য পানি, ১টি করে আড়াই হাজার কম্বল, ১ প্যাকেট করে ৪শ’ প্যাকেট বেবীফুড বিতরণ করেন ওয়ান ভিশন নেতৃবৃন্দ। এ ছাড়া রোহিঙ্গাদের বসবাসের জন্য ২শ’ গৃহ নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য ৫০টি নলকূপ স্থাপন করে দেয় ওয়ান ভিশন। বিদায় বেলা তারা উকিয়ার ২টি মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন।