ছাতক প্রতিনিধি
ছাতকে পিকআপ চাপায় আব্দুল জব্বার (৫২) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গড়গাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল জব্বার উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তেরাপুর- মোহনপুর গ্রামের মুছন মিয়ার পুত্র। স্থানীয় লোকজন ঘাতক পিক-আপ(নং- সিলেট ড-১১-২২১৮)টিকে আটক করেছে।
ঘটনার প্র্রত্যক্ষর্শীরা জানান, প্রতিদিনের মতো মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল জব্বার। গরু নিয়ে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গড়গাঁও নামক স্থানে ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে ছাতকগামী একটি দ্রুতগতির পিক-আপ সড়কের পাশ দিয়ে হাঁটা আব্দুল জব্বারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পিকআপ চাপায় তার মাথা থেতলে যায়। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
- মঙ্গলকাটা বাজারে পথসভা করেছেন মতিউর রহমান
- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- বিভাগীয় পর্যায়ে উভয় বিভাগের ফাইনালে সুনামগঞ্জ


