বিশ্বম্ভরপুরে মতিউর রহমানের পথসভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার উপজেলার পলাশ ইউনিয়নের জনতা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
উপজেলা আওয়ামী লীগ নেতা কালী কুমার দাশের সভাপতিত্বে ও শংকর বড়ালের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা জুনাইদ আহমদ, উপজেলা  আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুজ্জামান শাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দীন, উপজেলা  শ্রমিক লীগ সভাপতি সাজদুর রহমান সাজু, তাহিরপুর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কর, জেলা ছাত্র লীগ নেতা জিসান এনায়েত রেজা, সেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, আওয়ামী লীগ নেতা দামোদর দেবনাথ, বিধু দেবনাথ, যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা হরেন্দ্র দেবনাথ, সুভাষ দাশ, ছাত্র লীগ নেতা রাজিব তালুকার। এছাড়াও এদিন উপজেলার শক্তিরখলা বাজার, পলাশ বাজার সহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি।