স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে রচনা, বইপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা সরকারি গণগন্থাগার। চারটি গ্রুপে রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ ৫ম-৬ষ্ঠ শ্রেণী, রচনার বিষয় বীরশ্রেষ্ঠদের কথা (১০০০ শব্দ)। ‘খ’ গ্রুপ ৯ম-১০ শ্রেণী, রচনার বিষয় বিজয়ের মহানায়ক (১২০০শব্দ), ‘গ’ গ্রুপ ¯œাতক-¯œাতকোত্তর, রচনার বিষয় মুক্তিযুদ্ধে নারী সমাজের ভূমিকা (১৫০০ শব্দ), ‘ঘ’ গ্রুপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত (১৮০০ শব্দ)।
বইপাঠ প্রতিযোগিতার ফরম ও বই সমূহ সরকারি গ্রন্থাগার থেকে সংগ্রহ করতে হবে। ফরম জমাদানের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপঅনুর্ধ্ব ৭ বছর। বিষয় বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য। ‘খ’ গ্রুপ অনুর্ধ্ব ১২ বছর। বিষয় মুক্তিযুদ্ধের দৃশ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৮ ডিসেম্বরের মধ্যে নাম রেজি: করতে হবে এবং বয়সের প্রমাণের জন্য জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
উল্লেখ্য, এ ৪ সাইজ সাদা কাগজে রচনা প্রতি পাতার এক পৃষ্ঠায় লিখতে হবে। ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং অন্যান্য প্রতিযোগিদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রতয়ন পত্র সহ জমা দিতে হবে। এছাড়াও রচনায় নিজের নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।


