দেশে এখন অঘোষিত স্বৈরশাসন চলছে-মিজানুর রহমান চৌধুরী

ছাতক প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দেশ জুড়ে চলছে আওয়ামী দুঃশাসন ও লুটপাট। গণতান্ত্রিক এ দেশে চলছে অঘোষিত স্বৈরশাসন। দেশের সরকারী ও বেসরকারী সকল সম্পদের উপর হরিলুট শুরু করেছে সরকারী দলের নেতারা। এ দেশের মানুষ এখন আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির পথ খুঁজছে।
তিনি বলেন, আওয়ামীলীগকে বিনা ভোটে আর ক্ষমতায় বসার সুযোগ দেয়া হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধিনে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র মুক্তির আন্দোলনে রাজপথের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
মঙ্গলবার বিকেলে ছাতকের সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও বাজারে ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ ও যুবদল নেতা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি তকদ্দুছ আলী পীর, যুগ্ম সম্পাদক, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, জাউয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপি নেতা কয়েছ মিয়া, আলাউদ্দিন, আজাদ রব্বানী, সাবেক উপদেষ্টা আলী আসকর আমজদ, আব্দুর রব মেম্বার, সদস্য আনোয়ার হোসেন সাগর, ডা. লুৎফুর রহমান, মতিউর রহমান, অ্যাড আব্দুল আহাদ, দোয়ারা উপজেলা বিএনপির সদস্য তাইবুর রহমান, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদুর রহমান আবিদ, যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমিন সোহান, ছাত্রদলের আহবায়ক গোরাম হোসেন শাকিল, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাহেল আহমদ, যুবদল নেতা গাজী মিলটন, আজিজুর রহমান, লোকমান আলী, সাব্বির আহমদ প্রমুখ।
সভায় বিএনপি নেতা ধন মিয়া, সামছুদ্দিন, আব্দুল কাহার, আব্দুর রউফ, আব্দুল কদ্দুছ, ডা. মহিম, মজম্মিল আলী, ডা. আব্দুল ওয়াদুদ, নুরুল হক, কামাল উদ্দিন, শফিক মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা বদরুল আলম লিটন, ফারুক আহমদ মিঠু, আলী আহমদ সোহেল, কয়েছ উদ্দিন, আলতাফ হোসেন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন, সুরমান আলী, তানভির সোহেল, আসক উদ্দিন রানা, দুদু মিয়া, সুয়েজ খান, এনাম আহমদ, সামছুদ্দিন, যুবদল নেতা সুজন মিয়া, অলিউর রহমান আলেক, সালেহ আহমদ, আনোয়ার হোসেন, আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, সিংচাপইড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান, ভাতগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফুজায়েল বিন হাবিব, ছাতক সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাবেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।