দক্ষিণ সুনামগঞ্জ অফিস
উপজেলা বিএনপির সহ-সভাপতি আরাফাত আলী ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট- ২৬২২) এর অন্তর্ভূক্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আঞ্চলিক শ্রমিক উপ কমিটির সভাপতি মো. আমির উদ্দিনের পিতা মো. উস্তার আলী শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাস্থ পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন (বাঘেরকোনা) গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মরহুমের নামাজে জানাজা একইদিন বাদ মাগরিব মোকামবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা শেষে মোকামবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম উস্তার আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ২য় পৃষ্ঠায় দেখুন
আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিম, সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু ও জগলুল হায়দার, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রওশন খান সাগর, সহ-সভাপতি ইলিয়াছ আলী, ছলিব নূর বাচ্ছু, নিজাম উদ্দিন, আবদাল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠিক সম্পাদক আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মাস্টার শাফিকুল ইসলাম, পশ্চিম পাগলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক ও দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার।


