স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে এসোসিয়েশনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক সরকার (বকুল সরকার),
সহ সভাপতি গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বীরু, সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়ার মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা করেছে।
উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক সরকার (বকুল সরকার) এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পাবেলুর রহমান শফিক খানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এসোসিয়েশনের সহ সভাপতি গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বীরু, সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


