স্টাফ রিপোর্টার
সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। আজ রবিবার সকাল ১১ টায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সবধরনের প্রস্তুতি নিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানা যায়, এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে মোট পরীক্ষার্থী ৫৫ হাজার ৭৫৬ জন ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪ হাজার ৮৫ জন। জেলার মোট ১৭১ কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুল হাসান জানান, পরীক্ষা গ্রহণের সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ও আশপাশের
নিরাপদ স্থানে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। আমাদের আশা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


