বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার চারগ্রাম সার্বজনীন শশ্মান কালী মন্দিরে শনিবার জাকজমকপূর্ণ শ্রী শ্রী শশ্মানকালী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা অর্চনার পাশাপাশি রাত ব্যাপী ধর্মীয় পালা কির্তন, সাংকৃতিক অনুষ্ঠান আলোচনা সভা প্রসাদ বিতরণ করা হয়।
সন্ধ্যায় মন্দির কমিটির সভাপতি সূর্য কুমার দাশ’র সভাপতিত্বে ও মন্দির কমিটির সদস্য স্বরলাল বর্মনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোণ এরশাদ মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, উপদেষ্টা চিত্তরঞ্জন গোস্বামী ছানা, শাখাইতি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নিপেন্দ্র কুমার বিশ্বাস, পূজা কমিটির সদস্য ও ইউনিয়ন সদস্য জগন্নাথ বিশ্বাস, রেনু বিশ্বাস প্রমুখ।
- হাওরের পানি দ্রুত নিষ্কাশনের দাবি করেছেন কৃষকরা
- ছাতকের সিংচাপইড় ইউনিয়নে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ


