ধর্মপাশা প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর গ্রেফতারের প্রতিবাদে ধর্মপাশা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপির স্থানীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে বিক্ষোভ শেষে বক্তব্য দেন, উপজেলা
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান কাঞ্চন, ছাত্রদল নেতা রোকন উদ্দিন বেপারী, ইকবাল হোসেন, সারোয়ার হোসেন, শাহ আলম প্রিন্স, আব্দুর রহমান বাদল, নূর হোসেন শাহীন, ফারুক আহমেদ, উজ্জ্বল, ইয়াদুল, সিকে কাঞ্চন, জিকু, রিগান সাগর, তানভির, শাহ আলম, নূর কামাল, হাবিবুর, বাপ্পী প্রমুখ।


