স্টাফ রিপোর্টার
পুলিশের পৃষ্ঠপোষকাতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধর্মপাশা থানাকে ৪ গোলে পরাজিত করেছে জগন্নাথপুর থানা।
বৃহস্পতিবার র্নিধারিত সময়ে জেলা স্টেডিয়ামে ধর্মপাশা থানা ও জগন্নাথপুর থানা খেলা অনুষ্ঠিত হয়। এতে ৪-২ গোলে জয় পায় জগন্নাথপুর থানা।
খেলায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের সদস্য সচিব হোসেন আহমদ প্রমুখ।
আজ বেলা ২:৩০ মুখোমুখি হবে সুনামগঞ্জ থানা বনাম শাল্লা থানা।


