স্টাফ রিপোর্টার
জেলা পুলিশের পৃষ্ঠপোষকাতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুক্রবারের খেলায় সদর ও শাল্লার খেলা ১-১ গোলে ড্র হয়েছে।
শুক্রবার র্নিধারিত সময়ে জেলা স্টেডিয়ামে সদর থানা ও শাল্লা থানার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সদর ও শাল্লা থানা ১টি করে গোল করে।
খেলায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব হোসেন আহমদ, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ, শাল্লা থানার ওসি প্রমুখ। আগামী রবিবার বেলা ২:৩০ মুখোমুখি হবে ছাতক থানা বনাম বিশ্বম্ভরপুর থানা।
- দিরাইয়ে ৩ খুন, ডাকাতিসহ ১১ মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব
- বিনা ধান ১৭ সম্প্রসারণে মাঠ দিবস


