বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বোর ফলস রক্ষার বাঁধ নিয়ে উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছেয়। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমির বিশ্বাস’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ফজলুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাউয়ূম, ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বাদাঘাট (দ.) ইউনিয়ন চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রাজন চৌধুরী, গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মন প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমির বিশ্বাস বলেন, সঠিক সময়ে সঠিক ভাবে কৃষকের বোর ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণ ও মেরামতে প্রয়োজনীয় জরুরী ভিত্তিতে কাজ করতে হবে। কোন অবস্থাতেই অনিয়ম ও অবহেলা, দুর্নীতি মেনে নেওয়া হবে না।


