আস্থা প্রকল্পের সচেতনতা সভা

গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে আস্থা প্রকল্পের গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার উন্নয়নে সেরকারি সংস্থা সুইস কন্ট্রাক্ট ‘আস্থা’ প্রকল্পের উদ্যোগে সভায় স্ব স্ব এলাকার কমিউনিটি প্যারামেডিকদের পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে একটি       প্রমাণ্যচিত্র দেখানো হয়। এসময় সংস্থার কর্মকর্তা রহমত আলী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।