বিশ্বম্ভরপুরের ধনপুরে পিআইসি গঠনে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বোর ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণে ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগী ও স্থানীয় জনসাধারণের মনোনীত প্রতিনিধির সমন্বয়ে পিআইসি গঠনের লক্ষে ধনপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ধনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও         
 ফসল রক্ষা বাঁধ উপজেলা কমিটির সভাপতি সমীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, পাউবোর উপ-সহকারি প্রকৌশলী মো. মুনসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মন, কমিটির সদস্য মো. মখলিছ মিয়া, হুমায়ূন কবির মৃধা, ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির পাপন, মাস্টার চান মিয়া, স্থায়ীন কৃষকবৃন্দ ও ইউপি সদস্যগণ।