ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও এলাকায় এফআইভিডিবি হারভেস্ট পাসের উদ্যোগে ও উদয়ন সমাজকল্যাণ সংস্থার সহায়তায় বৃহস্পতিবার বিকেলে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি জাহাঙ্গির আলম রাসেলের সভাপতিত্বে অর্থ সম্পাদক আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য
রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, এফআইভিডিবি’র প্রোগ্রাম অর্গনাইজার সৈয়দ রাকিব, স্থানীয় আজাহার আলী, আলমগীর হোসেন, সায়েম আহমদ, তাহমিনা আক্তার, আহমদ, আলী, মদরিছ আলী, ইমাম উদ্দিন, সাবেক মেম্বার স্বপন কুমার সিংহ, আমিনুর রহমান, আব্দুল গফুর প্রমুখ। এর আগে জিংক সমৃদ্ধ ধান ব্রি-৬২ ও ব্রি-৭৪ ধানের ফলন দেখতে ফসলের মাঠ পরিদর্শন করেন তারা।


