দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হিমালিয়া বিল থেকে নাম পরিচয়হীন অর্ধগলিত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিরাই থানা পুলিশ ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।
জানা যায়, হিমালিয়া বিল এলাকায় একটি ভাসমান লাশ দেখতে পায় এলাকাসী। খবর পেয়ে ইউপি সদস্য দুলাল মিয়া সেখানে গিয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই কাজল চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।
এসআই কাজল চন্দ্র দেব জানান, লাশটি প্রায় অর্ধগলিত। মুখে পাকা দাড়ি ও গোপ রয়েছে, চুল অর্ধ পাকা। বয়স আনুমানিক ৫৫বছর। ঘায়ে লুঙ্গসহবিভিন্ন প্রকার ৮টি জামা রয়েছে।
- তাহিরপুরে অঙ্গুলীয় পদ্ধতির প্রয়োগ শীর্ষক পাইলটিং প্রকল্পের সম্মাননা
- সাংবাদিক জয়ন্ত সেনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


