দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে খেতাশাহ্’র মাজারের উরুস আজ শনিবার। একদিনের এ উরুসেকে কেন্দ্র করে শত শত দোকানিরা ইতোমধ্যে বীরগাঁওয়ে এসে ভিড় জমিয়েছেন। উরুসকে কেন্দ্র করে বসবে গ্রাম্য মেলা। বিভিন্ন জায়গায় বাউল গানের আসর বসার জন্য প্যান্ডেল তৈরি করেছে মাজারভক্ত বাউল ফকিরেরা। আয়োজক কমিটির সাথে আলাপ করে জানা যায়, সহ¯্রাধিক দোকানপাট বসবে। ছোট বড় একাধিক মঞ্চ থাকবে। তার মধ্যে একটি প্রধান মঞ্চ থাকবে। মূল মঞ্চের আদলে তৈরি করা সব মঞ্চেই
গাইবেন আলাদা আলাদ শিল্পীবৃন্দ। প্রতিটি মঞ্চ বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তবৃন্দরা তৈরি করেছের তাদের নিজ দায়িত্বে। আমরা শুধু তাদের অনুমোদন দিয়েছি। দেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পীবৃন্দ আসবেন যেকোনো ধরনের অসামাজিক কাজ বন্ধ করতে আয়োজক কমিটি সজাগ থাকবে।


