চেয়ারম্যান হারুনুর রশীদ হিরন মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর চেয়ারম্যান হারুনুর রশিদ হিরন মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে হারুনুর রশিদ হিরন মিয়া স্মৃতি সংসদ ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত এই জনপ্রতিনিধি জগন্নাথপুর সদর ইউনিয়নের ৫     
বারের চেয়ারম্যান ও প্রথম পৌর চেয়ারম্যান ও আমৃত্যু উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠ ছেলে মিজানুর রশীদ ভূঁইয়া জগন্নাথপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। উল্লেখ্য ২০০০ সালের ২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।