বিশ্বম্ভরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা আহাবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার জনতা বাজারে উপজেলা শাখার আহবায়ক কালী কুমার দাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক টনি চিসিম’র সঞ্চলনায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র দেবনাথ, যুগ্ম আহবায়ক শংকর বড়াল, হরলাল হাজং, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাত দাশ, সদস্য     উপি সদস্য প্রতিমা দেবী, কমিটির সদস্য সুনীল দাশ, ভূষণ সন্যাসী, বিধুু দেবনাথ, তপন দাশ, রাজিব দাশ, জনিক দাশ, জন্টু বর্মন, মানিক দেবনাথ, বিষ্ণু দেবনাথ, দয়া নন্দ দেবনাথ, সুনীল দেবনাথ প্রমুখ।
সভায় আগামী জানুয়ারী মাসের মধ্যে পলাশ, ফতেপুর, বাদাঘাট (দ.) ইউনিয়ন শাখা কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।