ছাতক প্রতিনিধি
জাতীয় হিন্দু মহাজোট ছাতক উপজেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন হিন্দু মহাজোট. যুব মহাজোট. ছাত্র মহাজোটের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। শনিবার সকালে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণে এলাকার বিশিষ্ট মুরব্বী নন্দ কুমার শুক্লবৈদ্যের সভাপতিত্বে ও যুব মহাজোট নেতা প্রভাষ কুমার শর্ম্মা ও জয়ন্ত রোপন গোষ্মামীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হিন্দু মহাজোট কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার পাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা কমিটির আহ্বায়ক অ্যাড. মিলন ভট্রাচার্য্য। বিশেষ অতিথির রাখেন. ঢাকা মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি সাধন চন্দ্র মন্ডল. কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা অ্যাড. লাখি বাছাড়. ছাতক উপজেলা কমিটির আহ্বায়ক স্বপন কুমার সিংহ, সদস্য সচিব অসিত কুমার দাস, যুব মহাজোট উপজেলা সভাপতি জয়ন্ত বৈদ্য, ইসলামপুর ইউপি সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্য প্রিয়বালা দাস।

